রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
বিনোদন রিপোর্টার::
প্রতিবারের মতো এবার ঈদেও প্রচার হবে নির্মাতা সাদেক সিদ্দিকির ঈদ নাটক ‘প্রেম পরীক্ষা’। মীর্জা রাকিবের রচনায় নাটকটি কোরবানির ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। নাটকটিতে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, নীলিমা শিল্পী, দোলন দে, অভি, বৈশাখী, নিশাত, আলী নূর জয়, হান্নান শেলী ও শম্পা নিজাম। নাটকটির গল্পে দেখা যাবে, সোনালি, রূপালি, শেফালি ও বাবলি একই গ্রামের ৪ প্রতিবেশী বান্ধবী। তাদের সবার স্বপ্ন তারা বিদেশে থাকা কোনো ছেলেকে বিয়ে করবে। টাকার অভাব থাকবে না। দিনরাত স্বামীর শাসন থাকবে না। ইচ্ছেমতো ঘুরতে ফিরতে করতে কোনো বাঁধা থাকবে না। হাতে বিদেশি টাকা থাকবে। ইচ্ছেমতো খরচও করতে পারবে।
বাদশা বিদেশ থেকে ফেরে। তার মা বাতাসী বেগম তাকে বিয়ে দিতে চান এই সুযোগে। সোনালি, রূপালি, শেফালি ও বাবলি বাদশার পিছু নেয়। তাকে পটানোর নানা চেষ্টা করে। তাকে নিয়ে নানা স্বপ্ন ও কল্পনার জাল বোনে মনে মনে। বাদশা সবাইকেই পছন্দ করে। ধর্মে যেমন নিষেধ নেই তেমনি তারও পয়সার অভাব নেই।
অভিনেত্রী নিলীমা শিল্পী বলেন, ‘প্রেম পরীক্ষা’ খুব সুন্দর রোমান্টিক গল্প নির্ভর একটি নাটক। এখানে আমি শাহেদ ভাইয়ের বিপরীতে অভিনয় করেছি। শাহেদ ভাই খুবই ভালো মনের একজন মানুষ ও খ্যাতিমান শিল্পী। আশাকরি নাটকটি সবার ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।