রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী

এনসিপিসহ আরও ৩ রাজনৈতিক দল নিবন্ধন পেল 

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নতুন করে আরও তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

ইসি সচিব জানান, বুধবার (৫ নভেম্বর) দলগুলোর নিবন্ধন নিয়ে সম্ভাব্য দাবি-আপত্তি জানাতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আগামী ১২ নভেম্বর পর্যন্ত এসব দাবি-আপত্তি গ্রহণ করা হবে বলে জানান তিনি। নির্ধারিত সময় শেষে যাচাই-বাছাই করে গেজেট আকারে নিবন্ধন প্রকাশ করা হবে।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪। নতুন তিন দল যুক্ত হলে এ সংখ্যা দাঁড়াবে ৪৭-এ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com