শুক্রবার, ১২ Jun ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

উড়োজাহাজ দুর্নীতি: বিমানের বলাকা অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক:: আট বছর আগে মিশরের ইজিপ্ট এয়ার থেকে দুটি বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজ ইজারা সংক্রান্ত ১১শ কোটি টাকার অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বলাকায় অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১ জুন) সকালে ঢাকার উত্তরায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় শুরু হওয়া দুদকের অনুসন্ধান টিমের এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন কমিশনের উপ পরিচালক সালাউদ্দিন।

গত ২৮ মে তারিখ অভিযোগ সংশ্লিষ্ বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বরাবর চিঠি দিয়ে লীজ সংক্রান্ত নথি তলব করেছে সংস্থাটি।

ইতোমধ্যে এয়ারক্রাফট লীজ গ্রহণ প্রক্রিয়ায় সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগটি গভীরভাবে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য দুদক উপপরিচালক মো. সালাহউদ্দিন ও সহকারী পরিচালক জেসমিন আক্তারের সমন্বয়ে একটি অনুসন্ধান টিম গঠন করে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১নং সাব-কমিটি কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে কমিটির সুপারিশের প্রেক্ষিতে মিশরীয় উড়োজাহাজ লিজ নেওয়ার ক্ষেত্রে গুরুতর অনিয়মের দুদক এই অনুসন্ধানের শুরু করে। দুদক সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লিমিটেডের এয়ারক্রাফট বহন সম্প্রসারণের লক্ষ্যে ২০১৪ সালে মিশরীয় ২টি বোয়িং ৭৭৭-২০০ ইআর এয়ারক্রাফট লীজ গ্রহণ প্রক্রিয়ায় সংঘঠের ক্ষেত্রে অর্থিকভাবে ব্যপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

দুদক সূত্রে বলা হয়, একাদশ জাতীয় সংসদের “বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রাথমিক তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। দাখিলকৃত প্রতিবেদনে উল্লিখিত অনিয়ম ও দুর্নীতি সংক্রান্তে আরও গভীরভাবে তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করে।

দুদক সূত্রে জানা যায়, বিমানের কাছে উড়োজাহাহ লীজ সংক্রান্ত ১৩ ধরণের নথি চেয়েছে দুদক, এর মধ্যে মিশরের বিমান লীজ সংক্রান্ত পরিদর্শন প্রতিবেদন, লীজ গ্রহণ সংক্রান্ত টিম মেম্বারদের তথ্য, লীজ নিতে বিমানের প্রক্রিয়া ও অর্থনৈতিক কর্তৃপক্ষের তথ্যাধি। এছাড়া বিমানের কাছে দুদক আন্তর্জাতিক দরপত্র আহবানের সিদ্ধান্ত সংক্রান্ত নথি, টেন্ডার বিজ্ঞপ্তি ও নোটসহ পূর্ণাঙ্গ নথির সত্যায়িত ছায়ালিপি বর্ণিত নিজ গ্রহণের ক্ষেত্রে আন্তর্জাতিক দরপত্র ও বিজ্ঞপ্তি কোন কোন পত্রিকায় এবং ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এ সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত ছায়ালিপি বর্ণিত দরপত্র উন্মুক্তকরণ কমিটির প্রতিবেদন ও দরপত্রে অংশগ্রহনকারী প্রতিষ্ঠান বা কোম্পানিসমূহের তালিকা, বর্ণিত দরপত্র মূল্যায়ন কমিটির প্রতিবেদন দরপত্র বিজ্ঞন্তি থেকে শুরু করে বিমান ২টি লিজ গ্রহন এবং ফেরত প্রদান পর্যন্ত যাবতীয় ব্যয়ের বিল-ভাউচার, রেজিস্ট্রার, ব্যাংক হিসাব চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com