সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

ইসলামপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥ জামালপুরের ইসলামপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী, সিনিয়র মৎস কর্মকর্তা জাকির হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ মাষ্টার, আনিসুর রহমান, আব্দুর রহিম, শাহালম মন্ডল, মোস্তাফিজুর রহমান কমলসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা উপজেলা প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদকবিরোধী কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, আইনশৃঙ্খলা উন্নতিসহ সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com