বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

ইরানে হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ নিহত

হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ইরানে হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ ইরানে নিহত হয়েছেন বলে জানিয়েছে গোষ্ঠীটি।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস বলেছে, তেহরানে তার বাসভবনে ইসরায়েলি হামলায় হানিয়াহ নিহত হয়েছেন।

গোষ্ঠীটির মতে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন।

হামাস পরিচালিত আল-আকসা টিভি হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মুসা আবু মারজুককে উদ্ধৃত করে বলেছে, ইসমাইল হানিয়াহ হত্যাকাণ্ড একটি ‘কাপুরুষোচিত কাজ’, যাতে শাস্তি থেকে পার পাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সূত্র: বিবিসি, আল জাজিরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com