সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

ইন্ডিয়ান আইডলের চ্যাম্পিয়ন সালমান আলী

বিনোদন ডেস্ক::

ভারতে গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর দশম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন সালমান আলী।

রোববার রাত ১২টায় প্রতিযোগিতার বিচারক জাভেদ আলী, নেহা কাক্কর ও বিশাল দাদলানি ইন্ডিয়ান আইডল-১০ হিসেবে সালমান আলীর নাম ঘোষণা করেন। খবর : ইন্ডিয়ান টাইমসের।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন আঙ্কুশ বারডাওয়াজ। আর দ্বিতীয় রানারআপ হয়েছেন নীলাঞ্জনা রায়। চলতি বছরের ২৯ জুলাই থেকে শুরু হওয়া এই শো ভারতের সনি ইন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত হয়। সালমান আলী চ্যাম্পিয়ন ট্রফি, ২৫ লাখ রুপির চেক ও গাড়ি উপহার পেয়েছেন। প্রথম রানারআপ আঙ্কুশ বারডাওয়াজ ও দ্বিতীয় রানারআপ নীলাঞ্জনা রায় পাঁচ লাখ টাকা করে চেক এবং টপ ফাইভের অপর দুই প্রতিদ্বন্দ্বী নীতেন কুমার ও বিভোর পারাসারের প্রত্যেকের হাতে তিন লাখ রুপির চেক তুলে দেয়া হয়।

ফাইনালে বিশেষ অতিথি ছিলেন বলিউড বাদশা খ্যাত শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com