শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় বিজিবি মোতায়েন

ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক:: টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দানে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও সাদপন্থি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত থেকে চলা সংঘর্ষে দুই মুসল্লির নিহতের খবর পাওয়া গেছে। উভয় পক্ষই নিহত মুসল্লিরা তাদের বলে দাবি করছে। এ সময় উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত ভোর ৩টা থেকে ইজতেমা মাঠ দখলে নেওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষের শুরু হয় বলে জানা গেছে।

এ প্রসঙ্গে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার জানান, রাতে ইজতেমা মাঠে মারামারির ঘটনায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। একজন স্থানীয় হাসপাতালে, আরেকজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। ৫০-৬০ জন আহতের খবর জানা গেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com