শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছু করবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছু করবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের জন্য সরকার প্রয়োজনীয় সব কিছুই করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে আন্দোলনের সময় আহতদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। একে একে ঘুরে দেখেন আহত সব রোগীকে।

এসময় তিনি আহতদের দেখতে ভিড় না জমাতে সবার প্রতি আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা রোগীর পাশাপাশি কথা বলেন স্বজনদের সঙ্গে। বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সঙ্গেও।

এ সময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকরা। পরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই করছে সরকার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com