বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : কোনো সাংবাদিক যাতে হেনস্তার শিকার না হয় সে ব্যাপারে আমরা সতর্ক আছি । আর সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ভুয়া লোক যাতে মহান এ পেশাকে অসম্মান করতে না পারে সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের । রোববার (২৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন । ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকতার নামে সাংবাদিকের লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারে কাছেও নেই । এমন অনেককেই দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে । এরা সত্যিকারের সাংবাদিক নয় । এই ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে । বিএনপি পথ হারিয়ে দিশেহারা পথিকের মতো বেসামাল বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ সরকার সমালোচনার বিরোধী নয় জানিয়ে মন্ত্রী বলেন, সমালোচনা শুদ্ধ করে । সমালোচনা আমরাও করি কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন । এ সময় ফিলিস্তিনের গাজায় শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার সংবাদ কাভার করতে গিয়ে নিহত ১০৮ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।