শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

আন্দোলনের সময় সালমান যে বার্তা দিয়েছিলেন শেখ হাসিনাকে

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এখন পুলিশি রিমান্ডে রয়েছেন । রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে ১০ দিনের রিমান্ড চলছে তার । সালমান এফ রহমানের সঙ্গী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ।

সালমান এফ রহমান ডিবিকে বলেন, আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, দেশের মানুষ আমাদের ওপর খেপে যাচ্ছেন । তিনি পাত্তা দেননি । ছাত্র অন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন, ‘পুলিশ এতো ভালো কাজ করছে । সেনাবাহিনী কেন পারছে না । এ সময় আমি বিষয়টি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দিই ।’

সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তারা বলেন, ‘মামলা তো মাত্র শুরু । কতগুলো মামলা হবে তা আমরাও জানি না । আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে । এ সময় সালমান এফ রহমান বলেন, ওয়ান-ইলেভেনের সময় ২ বছর জেল খেটেছি । সুতরাং সমস্যা হবে না । তিনি বলেন, আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে । কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে । তারা বেতন পাবে না । ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না । তখন ডিবি কর্মকর্তা হেসে বলেন, ‘আপনারা ১৫ বছরে দেশটি খেয়ে ফেলেছেন । আর এখন আপনাকে ছেড়ে দেব-সেটা ভাবার কারণ নেই ।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com