রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
প্রোটিয়া ও টাইগার অধিনায়ক বাভুমা ও শান্ত। স্পোর্টস ডেস্ক:: দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের দুই অধিনায়ক টেম্বা বাভুমা ও শান্ত সিরিজ শুরুর আগে শনিবার (১৪ নভেম্বর) ঘুরে দেখেছেন জোহানেসবার্গের মেলরোজ গ্যালারি। সেখানে এনটুলির শিল্পকর্ম দেখার অভিজ্ঞতা থেকে ক্রিকেটের মাঠে বাংলাদেশের জন্যও যেন একটি বার্তা পাওয়া গেল! সাধারণ হলেও প্রতিকূলতার মধ্যেও অসাধারণ কিছু করে দেখান যায়। কাজটা অবশ্য সহজ নয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড যে বিভীষিকাময়।
শান্তর বিশ্বাস, দক্ষিণ আফ্রিকায় ভালো ক্রিকেট খেলার সামর্থ্য আছে দলের। ম্যাচের আগে টাইগার অধিনায়ক বলেন, আমার তো অনেক বিশ্বাস। আসলে বিশ্বাস না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। পুরো দলই বিশ্বাস করে যে, এখানে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও বাংলাদেশের জন্য স্বস্তির নয়। এখন পর্যন্ত ১৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ১৪টিতেই হেরেছে বাংলাদেশ, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সেই ড্র দুটিও বৃষ্টির কারণে। আরও অস্বস্তির তথ্য, ১৪ হারের ৯টিই ইনিংস ব্যবধানে। দক্ষিণ আফ্রিকার মাটিতে আট টেস্ট খেলে হারতে হয়েছে সব কটিতেই। এর মধ্যে পাঁচটি হার ইনিংস ব্যবধানে।
শুধু দলীয় রেকর্ড নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যক্তিগত পরিসংখ্যানও উদ্বেগের। দেশটিতে অন্তত পাঁচ ইনিংস ব্যাট করেছেন, এমন বাংলাদেশি ব্যাটসম্যানদের কারও গড় ২৫ ছুঁতে পারেনি। সবচেয়ে ভালো গড় লিটন দাসের, ২৪.২৭। মুশফিকুর রহিমের গড় ২২.৪১। তিন নম্বরে ব্যাট করা মুমিনুল হকের গড়ও ১৩-এর সামান্য বেশি। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের হয়ে টেস্ট সেঞ্চুরি আছে কেবল মাহমুদুল হাসান জয়ের। ২০২২ সালের সফরে এই কীর্তি গড়েছিলেন তিনি। এবার চোটের কারণে দলে নেই জয়।
ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জটা আরও বাড়িয়ে দিতে পারে দুই ভেন্যুর কন্ডিশন। এবারের সিরিজের প্রথম টেস্ট জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে, দ্বিতীয়টি সেঞ্চুরিয়নে। দুই মাঠেই গতি ও বাউন্স পেসারদের বাড়তি সুবিধা দিতে পারে। পরিসংখ্যান অনুযায়ী, এই দুই ভেন্যুতে সর্বশেষ সাত টেস্টে ৯০ শতাংশ উইকেট নিয়েছেন পেসাররা। অর্থাৎ বাংলাদেশের ব্যাটিং ইউনিটকে শুরু থেকেই সামলাতে হবে দক্ষিণ আফ্রিকার গতিময় বোলিং আক্রমণ।
এবারের দক্ষিণ আফ্রিকা দলও বেশ শক্তিশালী। অস্ট্রেলিয়াকে নিজেদের মাঠে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাভুমার দল। সেই সিরিজ জয়ের পর টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেছে দক্ষিণ আফ্রিকা। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) তাদের অবস্থান দ্বিতীয়, পয়েন্ট শতাংশ ৭১.৪৩। বাংলাদেশ আছে পঞ্চম স্থানে, পয়েন্ট শতাংশ ৪৫.৮৩। ফলে সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
ওয়ান্ডারার্স টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা একাদশে রেখেছে চার পেসার। তারা হলেন কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন, মার্কো ইয়ানসেন ও উইয়ান মুল্ডার। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার সাইমন হারমার। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে ১৭৬ রানের জয়ে থাকা দল থেকে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকেরা। ডেভিড বেডিংহ্যাম ও জেরাল্ড কোয়েটজির জায়গায় একাদশে এসেছেন জুবাইর হামজা ও প্যাটারসন। অর্থাৎ শুরু থেকেই পেস ও বাউন্স কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে নামছে তারা।
অন্যদিকে বাংলাদেশের প্রস্তুতির সময়টা খুব বেশি স্বস্তির ছিল না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে হারের পরপরই দক্ষিণ আফ্রিকায় যেতে হয়েছে দলকে। নতুন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য হাতে ছিল অল্প কয়েকটি অনুশীলন সেশন। এই সিরিজে ব্যাটিংয়ের দুর্বলতা কাটাতে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ডেল বেনকেনস্টেইনকে ব্যাটিং পরামর্শক হিসেবেও পাচ্ছে বাংলাদেশ।
তবে শান্তর বিশ্বাস, দক্ষিণ আফ্রিকায় ভালো ক্রিকেট খেলার সামর্থ্য আছে দলের। ম্যাচের আগে টাইগার অধিনায়ক বলেন, আমার তো অনেক বিশ্বাস। আসলে বিশ্বাস না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। পুরো দলই বিশ্বাস করে যে, এখানে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।
কন্ডিশনের চ্যালেঞ্জ মেনে নিয়ে ব্যাটিংয়ে বড় অবদান রাখার ওপর জোর দিয়েছেন তিনি। শান্তর ভাষায়, এই ধরনের কন্ডিশনে পুরো ব্যাটিং ইউনিটের পারফর্ম করাটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা সেট হবেন উইকেটে, তাদের লম্বা ইনিংস খেলাটা খুব জরুরি। আমার মনে হয়, এখানে ব্যাটিংটা চ্যালেঞ্জিং অবশ্যই। কাজেই এখানে যদি আমরা বিশেষ করে প্রথম ইনিংসে বড় একটা সংগ্রহ গড়ে দিতে পারি, তাহলে আমাদের যে বোলিং আক্রমণ আছে, আমরা খুব ভালোভাবে লড়াই করতে পারব।
বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে আশাবাদী হওয়ার কারণও আছে। সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে পেসাররা ভালো করেছেন। অস্ট্রেলিয়া সফরে পাওয়া অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে কাজে লাগাতে চান তারা। তবে সেই সুবিধা কাজে লাগাতে হলে ব্যাটসম্যানদেরও বোলারদের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে না পারলে দক্ষিণ আফ্রিকার পেসারদের বিপক্ষে ম্যাচে টিকে থাকা কঠিন হবে।
বাভুমার দল অবশ্য বাংলাদেশকে হালকাভাবে নিতে চায় না। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেছেন, নিজেদের পরিকল্পনা ও প্রক্রিয়ায় অটল থাকাই তাদের লক্ষ্য। বাভুমা জানান, ‘আমরা ভেতরে ভেতরে সবসময়ই মনোযোগটা ধরে রাখি। জানি, এটা ক্লিশে মনে হতে পারে। কিন্তু আমাদের যত ইনটেনসিটি ও ফোকাসেরই প্রয়োজন হোক না কেন, আমরা সবসময় নিজেদের দিকেই তাকাই। বাংলাদেশের বিপক্ষে এই চ্যালেঞ্জের ক্ষেত্রে, আমাদের লক্ষ্য হবে কীভাবে আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং একই সঙ্গে, দল হিসেবে কীভাবে আরও ভালো করতে পারি।
শুধু দলীয় রেকর্ড নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যক্তিগত পরিসংখ্যানও উদ্বেগের। দেশটিতে অন্তত পাঁচ ইনিংস ব্যাট করেছেন, এমন বাংলাদেশি ব্যাটসম্যানদের কারও গড় ২৫ ছুঁতে পারেনি। সবচেয়ে ভালো গড় লিটন দাসের, ২৪.২৭। মুশফিকুর রহিমের গড় ২২.৪১। তিন নম্বরে ব্যাট করা মুমিনুল হকের গড়ও ১৩-এর সামান্য বেশি। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের হয়ে টেস্ট সেঞ্চুরি আছে কেবল মাহমুদুল হাসান জয়ের। ২০২২ সালের সফরে এই কীর্তি গড়েছিলেন তিনি। এবার চোটের কারণে দলে নেই জয়।
‘আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেমনটা আমরা সবসময় বলি, আমাদের সামনে যা আসবে, সেটিকেই আলিঙ্গন করে নেব আমরা। আমরা আমাদের প্রক্রিয়াতেই অটল থাকব। এই সবকিছুকে ঘিরে যে গল্প বা আখ্যান তৈরি হবে, আমরা তার মধ্যে থেকে আনন্দ খুঁজে নেব, কিন্তু হ্যাঁ, আমরা আমাদের প্রক্রিয়া ও লক্ষ্যে অবিচল থাকব,’ বাভুমা যোগ করেন।
ওয়ান্ডারার্সে বাংলাদেশের সামনে তাই একসঙ্গে কয়েকটি পরীক্ষা। দক্ষিণ আফ্রিকার পেস, বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়া, ব্যাটিংয়ে ধারাবাহিকতা এবং অতীতের ব্যর্থতা পেছনে ফেলা। দুই দলের প্রথম টেস্ট শুরু রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টায়।