সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় ২০ সেনা নিয়ে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে ডারউইন শহরের কাছে ২০ সেনা সদস্য নিয়ে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

রোববার (২৭ আগস্ট) সকালে যৌথ মহড়ার সময় ডারউইন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মেলভিল দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিউই দ্বীপপুঞ্জ থেকে ইতিমধ্যে একাধিক সেনাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী নিশ্চিত করেছেন যে আহত তিনজনকে মেলভিলে দ্বীপে পাঠানো হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের সামরিক বাহিনী যৌথ সামরিক মহাড়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com