রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

অদ্ভুত রোগে ভুগছেন আনুশকা শর্মা

বিনোদন ডেস্ক:: এক অদ্ভুত রোগে ভুগছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এই রোগের কারণেই দিন দিন আরও বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে নায়িকার। কিন্তু রোগটা কি?

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বালজিং ডিস্কে ভুগছেন আনুশকা। সাধারণ ভাবে একে স্লিপ ডিস্ক বলা হয়। এই মুহূর্তে আনুশকাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিন্তু সামনেই মুক্তি পেতে চলেছে আনুশকার নতুন ছবি ‘সুই ধাগা’। তার প্রচারে এই মুহূর্তে প্রবল ব্যস্ত আনুশকা। ফলে একেবারেই বিশ্রাম নিতে পারছেন না অভিনেত্রী।

কিন্তু কী এই বালজিং ডিস্ক? চিকিৎসকদের মতে, এই রোগে মূলত স্নায়ুর সমস্যা হয়। পিঠের নীচে যন্ত্রণা প্রবল হয়ে ওঠে। শরীর ক্রমশ দুর্বল হয়ে যায়। চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ, ব্যায়াম, মেডিটেশনের ফলে এই রোগ থেকে মুক্তি সম্ভব।

যদিও এই রোগের বিষয়ে আনুশকা বা বিরাট কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। কিন্তু তার এই সমস্যার কথা ইন্ডাস্ট্রির বিভিন্ন মহলের সদস্যরা জানেন। তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অনুরাগীরাও।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com