মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জের সিংজোর সমাজকল্যাণ আজাদ সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আব্দুল আলীম মাস্টারকে সভাপতি ও শফিউদ্দিন খানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
এর আগে শনিবার (২০ জুন) বিকেলে ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি এক সভা অনুষ্ঠিত হয়। সকলের সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়৷
দুই বছর মেয়াদী এই নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা গণমাধ্যমকে বলেন, মানুষের কল্যাণে কাজ করাই হবে এই ক্লাবের প্রধান কাজ৷ সবাইকে সাথে নিয়ে সমাজের উন্নয়নে কাজ করে যাবেন। মাদকমুক্ত সমাজ গড়তে এই সিংজোর সমাজকল্যাণ আজাদ সংঘ বিশেষ ভূমিকা রাখবে৷