রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

৫ বছর জেল হতে পারে করণ জোহরের

বিনোদন ডেস্ক:: দিল্লির স্বাস্থ্য দপ্তরের নিকট থেকে আইনি নোটিশ পেয়েছেন করণ জোহর! নোটিশে স্পষ্ট লেখা, নোটিশকে অগ্রাহ্য করলে করণের নামে মামলা দায়ের করবে দিল্লি স্বাস্থ্য দপ্তর৷ যাতে কিনা পাঁচ বছরের জেলও হতে পারে তাঁর৷

ইংরেজি একটি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, স্টার প্লাসে শুরু হওয়া করণের নতুন রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ সুপারস্টার’-এ টোবাকোর বিজ্ঞাপন করা হচ্ছে৷ নতুন আইন অনুযায়ী, টিভি শো-তে টোবাকোর বিজ্ঞাপন করা আইনত দণ্ডণীয়! আর এই আইনের চাপেই পড়েছেন পরিচালক করণ জোহর৷

এই শোটি শুধুমাত্র সঞ্চালনাই নয়, বরং প্রযোজকও করণ জোহর৷ এই শোতে করণের সঙ্গে বিচারক হিসেবে রয়েছেন পরিচালক রোহিত শেট্টিও!

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com