বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

৪২ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে’র ফতুল্লায় জাল টাকা তৈরীর কারখানায় র‌্যাব-২ এর অভিযানে মামুন ইসলাম (২৫) ও কমল বেগম (৩৫)-কে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বাংলাদেশী ৫০০ ও ১০০০ হাজার টাকার আকৃতির প্রায় ৪২ লাখ টাকার জাল নোটসহ জাল টাকা তৈরীর বিপুল সরঞ্জামও উদ্ধার করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ফতুল্লার দক্ষিন সস্তাপুর খান মঞ্জিল থেকে তাদেরকে আটক করা হয়।
র‌্যাপিড এ্যাকশান বেটালিয়ন (র‌্যাব-২) এর সহকারী পরিচালক শাহিদুল ইসলাম জানান, প্রতারকেরা জাল নোটগুলো ঢাকা ও এর আসে পাশের শহরের এলাকাগুলোতে সরবরাহ করতো। এ চক্রের অন্য সদস্যদের আটকের অভিযান অব্যাহত আছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com