বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

১৪২ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন নয়নতারা

১৪২ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন নয়নতারা

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ:: ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। দুই দশকের অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতি সবই কুড়িয়েছেন। দক্ষিণী সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের অন্যতম নয়নতারা। বর্তমানে প্রতি সিনেমার জন্য ১০-১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন এই অভিনেত্রী।

নয়নতারা গত কয়েক বছর খুব বেশি সিনেমায় অভিনয় করেননি; যা করেছেন তা-ও বেছে বেছে। এবার প্রায় দেড়শ কোটি টাকার প্রস্তাব প্রত্যাখান করলেন এই অভিনেত্রী। যা নিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর চর্চা চলছে।

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, নয়নতারা যে অভিনেতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তার নাম সারভানান। সারভানান স্টোরসের মালিক তিনি। ২০২২ সালে, ‘দ্য লিজেন্ড’ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেন সারভানান। এটি বড় বাজেটের সিনেমা ছিল। এতে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা অভিনয় করেন। সিনেমাটিতে ঝলমলে দৃশ্য যেমন ছিল, তেমনি ছিল তারকাবহুল। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তির পর এটি মুখ থুবড়ে পড়ে।

সারভানান আরেকটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য নয়নতারার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। আলাপচারিতায় সারভানান জানান, যত টাকা লাগে নেন। ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪২ কোটি ৫৩ লাখ টাকার বেশি) দিতেও রাজি আছি। কিন্তু নয়নতারা স্পষ্টভাবে ‘না’ বলে দেন।

চলচ্চিত্রের কাজ হাতে নেওয়ার সময়ে শক্তিশালী গল্প ও গুণী পরিচালক কি না তা নিশ্চিত করেন নয়নতারা। শুধু অর্থ নয়, অর্থপূর্ণ কাজে বিশ্বাসী তিনি। সারভানানের কাছে টাকা ছিল, তবু তিনি মনে করেননি সিনেমাটি তার জন্য সঠিক।

কিছুটা বিরতি নিয়ে আটটি সিনেমার কাজ হাতে নিয়েছেন নয়নতারা। এর মধ্যে তামিল-মালায়ালাম ভাষার দুটো সিনেমার কাজ শেষ করেছেন। ‘মেগা ১৫৭’, ‘হিট’, ‘টক্সিক’সহ ছয়টি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

২০০৫ সালে ‘আয়া’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে নয়নতারার। একই বছর নয়নতারা ৬টি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে অন্যতম ‘গজনি’। ২০০৮ সালে এ সিনেমার রিমেক হয় বলিউডে। তাতে দেখা যায় আমির খানকে। ২০০৬ সালে ‘লক্ষ্মী’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন নয়নতারা। এ বছরও তাকে মোট ৬টি সিনেমায় দেখা যায়।

২০১০ সালে ‘সুপার’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন। তবে বলিউডে অনেকবার কাজের প্রস্তাব পেয়েও তা প্রত্যাখান করেন নয়নতারা। সর্বশেষ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। নয়নতারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টেস্ট’। গত ৪ এপ্রিল মুক্তি পায় এটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com