বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
হঠাৎ করেই নারায়ণগঞ্জে এসেছেন বাংলাদেশে সুপ্রীম কোর্টের অ্যার্টনি জেনারেল মামহবুবে আলম। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় বিক্রমপুর ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তিনি।
মতবিনিময়ে যোগ দিয়ে তিনি মুন্সীগঞ্জ-২ (টংগিবাড়ি-লৌহজং) আসনে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করে বলেন, সামনে জাতীয় নির্বাচনে আমি মুন্সীগঞ্জ থেকে মনোনয়ন প্রত্যাশী। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি এবং আমার বিশ্বাস আপনারা সবসময় আমার পাশে থাকবেন। ব্যাসাীয়দের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি মন্ত্রী বা এমপি না হলেও একজন আইনজীবী হিসেবে সারাজীবন আপনাদের পাশে থাকব। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে বলেন, নিশ্চই শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে উন্নয়নের অগ্রযাত্রা আরো এগিয়ে যাবে।
উক্ত সভায় বিক্রমপুর ব্যবসায়ীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।