বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ শহরের বি.বি রোডে হকার বসানোকে কেন্দ্র করে আবারো নারায়ণগঞ্জ’কে অশান্ত করার চেষ্টা করছে একটি মহল এমন অভিযোগ জেলাবাসীর। রোববার (২২ এপ্রিল) সকালে হকার্স সংগ্রাম পরিষদ শহীদ মিনারে বিক্ষোভ মিছিল আয়োজনের মাধ্যমে শহরের ওই প্রধান সড়কে হকার ইস্যুতে কঠোর হুশিয়ারী দেন।
বিক্ষোভ মিছিলে হকার্স নেতারা হুশিয়ারী দিয়ে বলেন, আগামী পহেলা মে বিশ্ব শ্রমিক দিবসের আগে যদি বঙ্গবন্ধু সড়ক থেকে উচ্ছেদকৃত হকারদেরকে পূনর্বাসন না করা হয় তাহলে তারা কঠোর আন্দোলনে নামবেন বলে ঘোষনা দেন। অথচ শহরের প্রধান বঙ্গবন্ধু সড়কে হকার বাসানোকে কেন্দ্র করে নাসিক মেয়রসহ প্রায় অর্ধ শাতাধিক নেতাকর্মীরা আহত হয়। এনিয়ে চলে পাল্টাপাল্টি রাজনীতী। ওই সময় কিছুদিন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী হাসপাতালে ভর্তি ছিলেন। পরে মেয়র সুস্থ্য হয়ে সড়কের বি.বি রোড ছাড়া বাকি ৬টি রাস্তায় বিকাল ৫টার পর হকারদের বসার মৌখিক ঘোষনা দেন। এর পরেও চলে লুকোচুরি। টুল নিয়ে বসতে দেখা যায় হকারদের। কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র থাকেন তাঁর সিদ্ধান্তে অনড়। মেয়রের দাবী শহরের ৬টি রাস্তা ছেড়ে দিয়েছি এবং হকারদেরকে চাষাড়ায় একটি হকার্স মার্কেট নির্মান করে দিয়েছি। তার পরেও কেন শহরের প্রধান সড়কে বসতে চায় হকাররা। মেয়রের এহেন সিদ্ধান্ত মানতে নারাজ হকার্স সংগ্রাম পরিষদের নেতারা। তাদের দাবী বঙ্গবন্ধু সড়কে না বসতে দিলে কঠোর আন্দোলনে নামবে হকার্স নেতারা।
হকার নেতাদের দেয়া এরকম হুমকিতে সেচতন মহল মনে করেন, শহরের ব্যস্ততম সড়কটিতে থাকা ফুটপাত নিয়ে আবারো শুরু হয়েছে নোংরা রাজণীতী এবং শহরকে ফের অশান্ত করার অপচেষ্টা। এই সড়কে হকার বসানোর পেছনে রয়েছে গোপন রহস্য। একটি মহল এ সড়ক থেকে প্রতিদিন হাজার-হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। তাই এতোদিন হকার না বসার কারনে তাদের ইনকাম বন্ধ হয়ে গিয়েছিল। পূনরায় হকার বসাতে পারলে তাদের পকেটে ঢুকবে মোটা অংকের টাকা। এ কারনেই শহরের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়কে হকার বসিয়ে রাস্তার পাশের ফুটপাত দখলেরর জন্য আবারো বিক্ষোবের নামে হুমকি দিচ্ছে তারা। এ নিয়ে নারায়ণগঞ্জবাসী শংকিত।
রাজনৈতি মহলের দাবী, বঙ্গবন্ধু সড়কে বসা নিয়ে হকারদের পেছন থেকে একটি মহল উসকানি দিচ্ছে। ওই উসকানির নেতৃত্ব দিচ্ছে হকার নেতা হাফিজ উদ্দিন ও আবদুর মন্সিসহ আরো অনেকে। এটা রাজনৈতিক একটি চাল। পেছনে থাকা উসকানিদাতাসহ এর শেকড় উপরে ফেলে শহরের প্রধান সড়কে ফুটপাত মুক্ত ও পরিচ্ছন্ন রাখার দাবী জানান তারা।