বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের দুটি আসনের সীমানা পুনর্বিন্যাস চুড়ান্ত হলো। আসন দু’টি হচ্ছে নারায়ণগঞ্জ ৪ ও ৫। যার একটি নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য হিসেবে আছেন এ.কে.এম শামীম ওসমান এবং অপরটি নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য হিসেবে আছেন তারই বড় ভাই এ.কে.এম সেলিম ওসমান। গতকাল চুড়ান্তভাবে এর গেজেট প্রকাশ করেছেন নির্বাচন কমিশন (ইসি)।
প্রকাশিত গেজেট অনুযায়ি নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের পরিধি হচ্ছে সদর উপজেলার আলীরটেক ও গোগনগর ব্যতিত অন্য ৫টি ইউনিয়ণ যথাক্রমে কুতুবপুর, এনায়েত নগর, ফতুল্লা, কাশিপুর ও বক্তাবলী ইউনিয়ণ পরিষদ। এবং সিটি করপোরেশনের ১ থেকে ১০ নং ওয়ার্ড।
পূর্বে ১১, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬নং ওয়ার্ডে কিছু অংশ এই আসনে যুক্ত ছিলো। যা এখন নারায়ণগঞ্জ-৫ এ অন্তভুক্তি হচ্ছে। এর ফলে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের ভোটার সংখ্যাও আগের তুলনায় অন্তত ৫৫ হাজার থেকে ৬০ হাজারের মতো কমে গিয়ে তা নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে যুক্ত হয়ে যাচ্ছে। এ বিন্যাসে দেখা যাচ্ছে শামীম ওসমানের সিমানার অনেকাংশই পাচ্ছে সেলিম ওসমান। এতে করে বৃদ্ধি পাচ্ছে নারায়ণগঞ্জ-৫ আসনের সিমানা পরিধিও।
সাম্প্রতীক আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দীন আহম্মেদ। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন চুড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ২৫টি আসনে এ পরিবর্তন আনা হয়েছে।