বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে র্যাবের অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটক আল মামুন (২৯) থানার রুপনাই গ্রামের মৃত দুলাল মোল্লার ছেলে। সে দীর্ঘ দিন ধরে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল।
র্যাব-১২ সুত্রে জানা যায়, আল মামুন প্রভাব ও কৌশল অবলম্বন করে দীর্ঘ দিন ধরে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল।
সোমবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা সাত ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান, পিএসসি ও স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকারের নেতৃত্বে অভিযান চালায়।
এনায়েতপুর থানাধীন খুকনী কোরবানের খাল এলাকা হতে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মামুনকে গ্রেফতার করা হয়।মঙ্গলবার সকালে তাকে এনায়েতপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে হয়েছে।