শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
নবাবগঞ্জে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে জনতার মিছিল মামলার আসামীকে পিটিয়ে হত্যা: নবাবগঞ্জে ইউপি সদস্য আটক ইসরায়েলি আগ্রাসনে ফুঁসছে ইরান: কঠোর শাস্তির হুঁশিয়ারি, হুমকিতে বিশ্ব জ্বালানি সরবরাহ সততার আবরণে পাহাড়সমান দুর্নীতি: সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ‘আমলনামা’ বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি

সাভারে স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছানোর কিছুক্ষণ পরেই রাজধানীর উপকণ্ঠে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক), বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

পরবর্তীতে, ভুটানের প্রধানমন্ত্রী সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বকুল ফুলের চারা রোপণ করেন।

এর আগে, তোবগের আগমনে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

তোবগে এবং তার সফরসঙ্গীদের বহনকারী ড্রুকএয়ারের একটি ফ্লাইট সকাল ৮টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান।

আজ বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে একান্ত বৈঠকে বসার আগে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

এছাড়াও, সন্ধ্যায় প্রধানমন্ত্রী তোবগে তার সম্মানে আয়োজিত একটি রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com