রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী

সাপাহারে মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি॥

নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দীন উপজেলার তুলসিপাড়া গ্রামের মৃত আজির উদ্দীন (ভুলু মুন্সির) ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে বার্ধক্য ও মস্তিকে রক্তক্ষরনে তার মৃত্যু হয়। ইন্না….রাজিউন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৭০ বছর। মৃত্যুর পর স্ত্রী, এক ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার বেলা ২টা ৪৫ মিনেটে তাঁকে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদানের পর তার লাশ গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এসময় তার গার্ড অব অনার ও জানাযা নামাজে সহকারী কমিশনার (ভুমি) সবুর আলী, সাপাহার থানার ওসি (তদন্ত) মনির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, আব্দুর রাজ্জাক উপজেলার মুক্তিযোদ্ধা ও এলাকার অসংখ্য গুনিজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com