শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

সাপাহারে বিএনপির ইফতার মাহফিল ও প্রতিবাদ সভা

গোলাপ খন্দকার সাপাহার(নওগা)প্রতিনিধি॥ নওগাঁর সাপাহারে পবিত্র মাহে রমজান এর ইফতার মাহফিল উপলক্ষে জাতীয়তাবাদী দল সাপাহার উপজেলা বিএনপির ইফতার মাহফিল এর প্রস্তুতি সভা ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় বিএনপির সাপাহার উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নওগাঁ-১ আসনের ৩ বারের সফল সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধিনে ভোট দিন জনগন বিএনপিকে বিপুল ভোটে জয়ী করবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সহ-সম্পাদক আব্দুর রহমান কল্লোল, সহ-সাংগঠনিক আব্দুল্লাহ আনছারী, যুবদলের সভাপতি শরিফুল ইসলাম, ছাত্রদলের সাপাহার উপজেলা প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মোসারফ হোসেন, ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল, মাসুদ রেজা, সেচ্ছাসেবক দলের আহবায়ক আক্কাস আলী প্রমুখ। এসময় দলের সকল ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com