শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

সাপাহারে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পহেলা বৈশাখ ১৪২৫ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা,র‌্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা,ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে বিলুপ্ত প্রায় গরুর গাড়ীর বহর নিয়ে মঙ্গল শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের নিয়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভিন,কৃষি অফিসার এ এফ এম গোলাম ফারুক হোসেন, সমাজসেবা অফিসার রেজুয়ানুল হক,পল্লী উন্নয়ন অফিসার আলহাজ্ব সোলায়মান আলী,প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম,থানার অফিসার ইনচার্জ(ওসি) শামসুল আলম শাহ্ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com