রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত বৈদেশিক ঋণের চড়া মাশুল: ২০২৬-২৭ অর্থবছরে পরিশোধ করতে হবে ৫ বিলিয়ন ডলার সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি

বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান

নিজস্ব প্রতিবেদক, স্পোর্টস ডেস্ক ॥
বজ্রপাত আর শিলাবৃষ্টির দাপট শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফের গড়িয়েছে বল। তবে বৃষ্টির বাধায় খেলার দৈর্ঘ্য কমে আসায় কপাল পুড়েছে স্বাগতিকদের। ডাকওয়ার্থ-লুইস (ডিএলএস) পদ্ধতিতে জয়ের জন্য বাংলাদেশের সামনে এখন নতুন ও পাহাড়সম লক্ষ্য দাঁড়িয়েছে ৩২ ওভারে ২৪০ রান। অর্থাৎ, জয়ের জন্য টাইগারদের এখন ওভারপ্রতি প্রায় ৭.৫ গড়ে রান তুলতে হবে।

বোলারদের কোটা পুনর্নির্ধারণ রাত ৯টা ৩৫ মিনিটে যখন দ্বিতীয়বারের মতো খেলা শুরু হয়, তখন দুই আম্পায়ার ম্যাচটি ৩২ ওভারে নামিয়ে আনেন। ওয়ানডে নিয়মে একজন বোলার ১০ ওভার করতে পারলেও পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের বোলারদের বোলিং কোটায় পরিবর্তন আনা হয়েছে। এখন পাকিস্তানের দুইজন বোলার সর্বোচ্চ ৭ ওভার এবং বাকি তিনজন বোলার সর্বোচ্চ ৬ ওভার করে বল করার সুযোগ পাবেন।

বিপর্যয়ে বাংলাদেশ বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে রান তাড়া করতে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৬.৩ ওভারে ২৭ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের তিন ব্যাটার। সাইফ হাসান ১২ ও তানজিদ হাসান তামিম ১ রান করে আউট হন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন। বর্তমানে ক্রিজে অপরাজিত আছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। জয়ের কঠিন সমীকরণ মেলাতে এখন এই জুটির দিকেই তাকিয়ে আছে মিরপুরের গ্যালারি।

পাকিস্তানের ইনিংসের সংক্ষিপ্ত রূপ এর আগে সিরিজের দ্বিতীয় এই ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করতে নেমে ৪৭.৩ ওভারে ২৭৪ রান সংগ্রহ করে পাকিস্তান। একপর্যায়ে বড় সংগ্রহের পথে থাকলেও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ৪৩ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com