শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

সাপাহারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি॥ “একটি দূর্ঘটনা, সারা জীবনের কান্না” তাই সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। “সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্ত্বর হতে একটি শোভাযাত্রা বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরের জিরো পয়েন্ট এলাকায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, মটর শ্রমিকের সদস্য, নেতাকর্মী, চালক, হেলপার, সুপারভাইজা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্তিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাপাহার উপজেলা শাখার সভাপতি নূরল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ, সাপাহার সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম।

বক্তারা বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক তাই সতর্কতার সাথে আমাদের গাড়ি চালাতে হবে ও চলাচল করতে হবে, আমরা নিজেরা সচেতন হলে সড়কে মৃত্যুর হার শূণ্যের কোঠায় দাঁড়াবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com