রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী

সাপাহারে ডায়াবেটিকস দিবস উপলক্ষে র‌্যালী ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি॥

নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক ডায়াবেটিকস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টায় সাপাহার রেখা চৌধুরী মেমোরিয়াল ডায়াবেটিকস সেন্টারের উদ্যোগে সদরের নিউ মার্কেট এলাকা হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে জিরোপয়েন্টে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেখা চৌধুরী মেমোরিয়াল ডায়াবেটিকস সেন্টারের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নূরুল হক, সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন,সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, ডাঃ অর্জুন কুমার সাহা, রেখা চৌধুরী মেমোরিয়াল ডায়াবেটিকস সমিতির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মজিবর রহমান, জামান প্রমুখ। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক ডায়াবেটিকস দিবস উপলক্ষে দিন ব্যাপী হাফ ফি নিয়ে রক্ত পরিক্ষা, ডায়াবেটিকস পরিক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় সেখানে রেখা চৌধুরী মেমোরিয়াল ডায়াবেটিকস সেন্টারের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com