বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

সর্বোচ্চ ফিশিং হামলার শিকার ফেসবুক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:: গত বছর মেটা মালিকানাধীন ফেসবুকে সবচেয়ে বেশি ফিশিং হামলা পরিচালিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত ফিশার্স ফেভারিটস ইয়ার-ইন-রিভিউ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর টেক টাইমস।

সাম্প্রতিক বছরগুলোয় মেটা নিয়ন্ত্রিত সোস্যাল সাইটগুলো নিয়ে সমালোচনা হচ্ছে, সেখানে ভুয়া ও মিথ্যা তথ্য এবং ক্ষতিকর কনটেন্ট প্রশ্রয় পায় বলে অভিযোগও রয়েছে। এবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ভুয়া এফবি ওয়েবসাইটও মেটার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফোর্বসের বার্ষিক ফিশার্স ফেভারিটস ইয়ার-ইন রিভিউ প্রতিবেদনে দেখা গেছে, তাদের তালিকায় থাকা ভুয়া ওয়েবসাইটের ১৪ শতাংশই ফেসবুককে নকল করছে। ২০২০ সালে ফিশিংয়ের শিকার কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফেসবুক। কিন্তু ২০২১ সালে সর্বোচ্চ ফিশিং হামলার শিকার সাইট মার্ক জাকারবার্গ নেতৃত্বাধীন সোস্যাল সাইটটি।

গবেষকরা বলছেন, সোস্যাল মিডিয়া প্লাটফর্মগুলো এখন বিভিন্ন সাইবার অপরাধীর প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের সতর্কতামূলক কিছু পদক্ষেপ নিতে বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। প্রথমত, দেখতে হবে যেকোনো বৈধ সোস্যাল মিডিয়া প্লাটফর্মের চেয়ে সন্দেহজনক পেজটিতে ছবি শেয়ার কম হচ্ছে কিনা। দ্বিতীয়ত, পেজ তৈরির টাইমলাইন দেখতে হবে। পেজ তৈরির বয়স এক বছরের কম হলে আশঙ্কা থাকতে পারে এটি ভুয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com