বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

শ্রেষ্ঠ নাট্য সংগঠক ঝিনাইদহের নাজিম উদ্দিন জুলিয়াস

ঝিনাইদহ প্রতিনিধি:
শ্রেষ্ঠ নাট্য সংগঠক হিসেবে সংবর্ধণা পেয়েছেন ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। খুলনার দৌলতপুরের বিয়নমনি থিয়েটারের ২৫ বছর পুর্তি উপলক্ষে নাট্যোৎসব ও গুণীজন সম্মননা অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় খুলনা জেলা প্রশাসক আমিন-উল আহসান, জেলা কালচারাল অফিসার সুজিত সাহা, বিয়নমনি থিয়েটারের সভাপতি সাথী সুলতানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে অংকুর নাট্য একাডেমীর নাট্যকর্মীদের অংশগ্রহণে ইন্দ্রনাথ বন্দোপাধ্যায় রচিত ‘রসভঙ্গ’ নাটকের ৭৬ তম প্রদর্শনী করা হয়। শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হওয়ায় ঝিনাইদহের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com