শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

শৈলকুপায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় সহপাঠিসহ আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে স্কুলছাত্র জুয়েল হত্যা মামলায় তার সহপাঠিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে শৈলকুপার সাদেকপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, স্কুলছাত্র জুয়েল হত্যার সাথে জড়িত সন্দেহে বুধবার ভোররাতে ওই গ্রাম থেকে সহপাটি রাতুল ও প্রতিবেশী সাগরকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে রাতুল হত্যার কথা স্বীকার করে। পরে তাদের দেখানো স্থান থেকে উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র। এ ঘটনায় নিহতদের পিতা নজরুল ইসলাম বাদী হয়ে শৈলকুপায় থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আটককৃতদের গ্রেফতার দেখানো হয়।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সাদেকপুর গ্রামের একটি ধানক্ষেতে বেণীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র জুয়েলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com