শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

শৈলকুপায় সীমানা পিলারসহ গ্রেফতার ২

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে সীমানা পিলারসহ ২ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংএ এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস।

গ্রেফতারকৃতরা হলো-কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াঘড়ি গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে শাহীন আলম বাকের (৪৮) ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের শাহাদত হোসেন বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)।

মিলু মিয়া বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে শৈলকুপার বাগুটিয়া গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় সীমানা পিলারসহ কুষ্টিয়ার কুমারখালী এলাকার শাহীন আলম ও ঝিনাইদহের শৈলকুপার বাগুটিয়া এলাকার আব্দুর রাজ্জাককে আটক করা হয়। এ ঘটনায় শৈলকুপা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, শৈলকুপা সার্কেল সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ও ডিবি ওসি আনোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com