শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

শৈলকুপায় মুদি দোকানিকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোয়াদ আলী (৪৫) নামের এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা।

রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত জোয়াদ আলী ওই গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

স্থানীয় জানায়, জোয়াদ আলী বাড়ির সামনে এক দোকানে ব্যবসা করে। শনিবার রাতে কে বা কারা তার দোকানের সামনে মলত্যাগ করে। সকালে দোকান খুলতে এসে দেখে শোরগোল শুরু করে। এসময় প্রতিবেশী হায়দারের সাথে তার বাকি-বিতন্ডা হয়। এরই একপর্যায়ে হায়দার ও তার লোকজন জোয়াদ আলীকে মারধর করে। এসময় সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এর সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com