মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মো: তৌহিদুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোঃ মহিব্বুর রহমান মুহিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার,আওয়ামী লীগ নেতা ড.শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বক্তারা ১৪ ডিসেম্বর নিহত সকল শহীদ বুদ্ধিজীবিদের স্মৃতিচারন করে তাদের আত্মার শান্তি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com