বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

লালমনিরহাটে স্ত্রীকে নিযার্তনের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশ স্ত্রী নিযার্তনের অভিযোগে রেজাউল করিম রেজা নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে।

রোববার (১১ ফেব্রুয়ারী) সকালে নীলফামারী জেলার ডালিয়া পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে ডিমলা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেজাউল করিম রেজা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পুর্ব সারডুবী গ্রামের ওসমান গনির পুত্র ও ডালিয়া রুপালী ব্যাংকের এসিস্ট্যান্ট অফিসার।

মামলা সুত্রে জানা গেছে, ২০১৬ সালের ৬ মে হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামে শাহাবুল ইসলামের মেয়ে শাহিনা আক্তারের সাথে ওই ব্যাংক কর্মকর্তার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন কারণে শাহিনা আক্তারকে নিযার্তন করে ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম রেজা ও তার পরিবারের লোকজন। এ ব্যাপারে ২০১৭ সালে ৯ অক্টোবর গাজীপুর নারী ও শিশু নিযার্তন প্রতিরোধ আদালতে একটি মামলা করেন শাহিনা আক্তার। ওই ঘটনায় গাজীপুর আনসার ভিডিপি কর্মকর্তা আমিনুরুজ্জামান তদন্তে ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম রেজাকে দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে গত ১৫ জানুয়ারী ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম রেজার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

হাতীবান্ধা থানার ওসি শামীম হাসান সরদার ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম রেজাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com