শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

‎লালমনিরহাটে মাদক মামলায় দুই জনের ১০ বছরের কারাদণ্ড

জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি।। ‎​লালমনিরহাটে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারের একটি মাদক মামলায় দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

‎​বুধবার (১২ আগস্ট) লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় উভয় আসামিই পলাতক ছিলেন।

‎​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার শিবরাম গ্রামের মৃত জহুরুলের ছেলে মো. আতাউর রহমান (২৭) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে জিয়ন (২৭)।

‎​মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২ এপ্রিল রাত ১১টার দিকে লালমনিরহাট সদর থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বড়বাড়ী ইউনিয়নের রুদ্ররাম এলাকায় অভিযান পরিচালনা করে. ওই সময় মাদক কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বিক্রেতাদের আটকের চেষ্টা চালায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে হাতেনাতে আতাউর রহমানকে আটক করা হয়, তবে অপর আসামি জিয়ন পালিয়ে যেতে সক্ষম হন। পরবর্তীতে আতাউরের কাছে থাকা হ্যান্ডব্যাগ তল্লাশি করে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

‎​এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়, মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

‎​এই রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপন জানান, মাদকের বিরুদ্ধে এমন রায় সমাজে একটি ইতিবাচক বার্তা বয়ে আনবে।

 



সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com