বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়ন থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ শাহীন আলম (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহীন আলম আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের টেপা পলাশী এলাকার আফছার আলীর ছেলে।
লালমনিরহাট ডিবি পুলিশের উপ-সহকারী (এস আই) মোঃ কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় শাহীন আলম একটি চোরাই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে ধাওয়া করে মোটর সাইকেলসহ তাকে আটক করা হয়। তিনি আরও জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি/১(বি) ধারায় আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
লালমনিরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের পর আদালতের মাধ্যমে আসামীকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।