বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা উচ্চ বিদ্যালয় উপ-কেন্দ্রে আসন্ন এস এস সি পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস করার দায়ে ১৭ জানুয়ারী শনিবার সকালে আওলাদ হোসেনে নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ । মোবাইল ফোনে একাধিক পরীক্ষার প্রশ্ন ও উওরপত্র পাওয়া যায়। আওলাদ হোসেনে বড়খাতা উচ্চ বিদ্যালয়ের ল্যাব এ্যাসিস্ট্যান্ট শিক্ষক । পরীক্ষা চলাকালীন সময়ে আওলাদ হোসেনের অতিরিক্ত চলাচল সন্দেহ জনক হলে তাকে আটক করা হয়। পরে তার মোবাইল ফোনে একাধীক পরীক্ষার প্রশ্নপত্র ও উত্ররপত্র পাওয়া যায়। মধ্য গড্ডিমারী খাঁনের বাজার এলাকার আব্দুস ছামাদের পুত্র । হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসা (ইউএনও) আমিনুল ইসলাম জানান, বড়খাতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষক আওলাদ হোসেনের অতিরিক্ত চলাচল সন্দেহ জনক হলে তাকে আটক করা হয়। এসময় তার মোবাইল ফোনে একাধীক পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র পাওয়া যায়। পরে তাকে হাতীবান্ধা থানা পুলিশে সোপর্দ করা হয় ।
হাতীবান্ধা থানার ওসি শামীম হাসান সরদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে বড়খাতা কেন্দ্র সচিব জাহেদুল বারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।