বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত ফরিদা বেগম (৩৫) ও নাজমা বেগম (৩৮)। জানা যায় মাহনা এলাকার ছানোয়ার ভুইয়া ও নাজির ভুইয়ার মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছে। ছানোযারের স্ত্রী ফরিদা বেগম জানান এ বিরোধের জের ধরেই আগেও দুইবার আমাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলাকারীদের বিরোদ্ধে থানায় ২৪/১২/২০১৭ইং তারিখে একটি অভিযোগ ও ৩১/০১/২০১৮ইং তারিখে একটি জিডি এন্টি করা হয়েছে। তবে জিডি ও অভিযোগের ঘটনায় পুলিশের কোন ধরনের ভুমিকা না থাকার ফলে পূনরায় এই ঘটনাটি ঘটেছে বলে দাবী করে আহত ফরিদা বেগম্। গতকাল সোমবার সকাল ৯টায় মাহনার নাজির মিয়ার ছেলে রাসেল ভুইয়া, রোমান ভুইয়া, ও রিপন ভুইয়া ছানোয়ারের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী ফরিদা বেগম ও তার জাল নাজমা বেগমে পিটিয়ে আহত করে। হামলার খবরে আশ পাশের লোকজন ছুটে আসতে শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আশ পাশের লোকজনই আহত ফরিদা ও নাজমা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটানায় পূনরায় মামলার প্রস্ততি চলছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজামান বলেন অভিযোগ আছে। ঘটনাটি তদন্ত করে আমরা আইনগত ব্যবস্তা নেব।