বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

রাশমিকা আমার অতীত মনে করিয়ে দেয়: সালমান খান

রাশমিকা আমার অতীত মনে করিয়ে দেয়: সালমান খান

বিনোদন ডেস্ক:: পবিত্র ঈদুল ফিতরে আসছে ভাইজান খ্যাত সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। যেখানে নায়কের সঙ্গে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। ৫৯ বছরের সালমানের সঙ্গে ২৮ বছরের রাশমিকার রোম্যান্স নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। বয়সের এই বিস্তর পার্থক্য নিয়ে যদিও নেটিজেনদের মাঝে চলছে নানা আলোচনা।

এমন আবহে এক ফ্রেমে ধরা দিলেন সালমান খান, আমির খান এবং ‘সিকান্দর’-এর পরিচালক এ আর মুরুগাদোস। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, ছবির প্রসঙ্গেই তিনজনে বসে আড্ডা দিচ্ছেন। সেখানেই রাশমিকার প্রশংসায় পঞ্চমুখ হন সালমান।

রাশমিকার কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ সালমান। আমিরকে তিনি বলেন, রাশমিকা নাকি তার যৌবনের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। তার কথায়, ‘রাশমিকা আমাকে আমার ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। আমারও মনে হয়- ও ভীষণ পরিশ্রমী। ওর কাজ দেখে আমি মুগ্ধ হই। দারুণ, দারুণ…।’

এদিকে ‘সিকান্দর’-এর ট্রেলার লঞ্চের সময় এক সাংবাদিক সালমান ও রাশমিকার বয়সের ফারাক ও ট্রোলিং প্রসঙ্গে নায়ককে প্রশ্ন করেন। উত্তরে কিছুটা বিরক্ত হয়েই তিনি বলেন, ‘৩১ বছরের পার্থক্য নিয়ে সবাই কথা বলছে। কিন্তু নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, ওর বাবারও যদি আপত্তি না থাকে, তাহলে আপনাদের এত সমস্যা কেন ভাই? যখন ওর বিয়ে হবে, সন্তান হবে, তখন আমিও ওদের সঙ্গেও কাজ করব। স্বামীর অনুমতিও ঠিক পেয়ে যাব, চিন্তা নেই!’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com