বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
মো বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৫ আগস্ট (বুধবার) জুলাই বিপ্লবে বিশেষ ভূমিকা রাখা জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আাল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী এবং এমপি প্রতিনিধি জমিরুল ইসলাম ও সহ-সভাপতি নুর নবী, পৌর জামায়াতের আমীর আব্দুল মাতিন বিশ্বাস এবং রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম। সংবর্ধিত জুলাই যোদ্ধাদের পক্ষে নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন সাব্বির, রাব্বী, জিম এবং রেজাউল ইসলাম।
এদিকে পৃথক কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে শহরে একটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‘জুলাই চত্বরেথ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের সম্পাদক মিন্নাতুল্লাহ পাঠান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য শাহ জালাল জুয়েল এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আল আমিন। এনসিপি সভাপতি শাহজাহান আলী ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা জাহিরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা জুলাই বিপ্লবের চেতনা ধরে রেখে দেশে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানান।