বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (২৩ মে) দুপুরে নেকমরদ ইউনিয়নের ভকরগাঁও ধানক্ষেত থেকে এক অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভকরগাঁও গ্রামের এক কৃষকের ধান কর্তন করতে যায় কয়েকজন শ্রমিক। এসময় ধান ক্ষেতের মাঝখানে গলিত লাশটি পরে থাকতে দেখে। পরে তারা বিষয়টি লোকজনকে জানায় এবং পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারনা ওই নারীকে কয়েকদিন আগে মেরে ফেলে গিয়েছে দুর্বৃত্তরা। সে কারনে শরিরের বেশিরভাগ অংশ গলে মাটির সাথে মিশে যায়। তার অংশ বিশেষ গলে যাওয়ায় চেনার কোন উপায় নেই বলে জানান তারা। তবে যারা এমন জঘন্য কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশাসনের প্রতি অনুরোধ জানান এলাকাবাসী।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম জানান, উদ্ধারকৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।