রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী

রাণীনগরে খাটাসের ফাঁদে প্রান গেল গৃহবধুর!

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে খাটাস (গাবরা) ধরতে বিদ্যুতের তৈরি পাতানো ফাঁদে স্পৃষ্ট হয়ে মনোয়ারা বিবি (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার মিরাট উত্তরপাড়া গ্রামে এঘটনা ঘটে। মনোয়ারা ওই গ্রামের শুকুর খান এর স্ত্রী।

স্থানীয়রা জানিয়েছেন, শুকুর খান দীর্ঘদিন ধরে কবুতর পালন করে আসছিলেন। কিন্তু প্রায় প্রতি রাতেই কবুতরের ট্যুংয়ে খাটাস এসে হানা দিতো । সেই খাটাসকে ধরার জন্য শহিদুল ইসলাম বিদ্যুতের মাধ্যমে বিশেষ ভাবে তৈরি ফাঁদ স্থাপন করে রাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতেন। কিন্তু রোববার সকালে বিদ্যুতের সংযোগ বন্ধ না করেই শুকুর খান এর স্ত্রী মনোয়ারা বিবি কবুতর ছেরে দেবার জন্য ট্যুংয়ের মুখ খুলতে যান। এসময় পাতানো ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com