বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ॥ নারায়ণগঞ্জে’র সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬জনকে গ্রেফতার করে বিশেষ পেশার পরিচয়ে এক জনকে ছেড়ে দিয়ে অবশেষে ৫জনের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
শনিবার বিকাল ৪টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল আরামবাগ এলাকার জিয়াদুল সরদারের বাড়িতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৬১। তারিখ-২৯ এপ্রিল ২০১৮ইং।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল আরামবাগ এলাকার মৃত চান মিয়া সরদারের ছেলে জিয়াদুল সরদারের বাড়িতে মাদকের হাট চলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ৬জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- (১) মৃত চান মিয়া সরদারের ছেলে জিয়াদুল সরদার (৫০), মৃত তাহের আলীর ছেলে শুক্কুর আলী (৪২), ফজলুল করিমের ছেলে আবদুল মজিদ ওরুফে ঢঙ্গি মজিদ (৫০), ফতুল্লার মৃত আফাজ উদ্দিনের ছেলে আওলাদ হোসেন, বন্দরের লক্ষনখোলা এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে আওলাদ হোসেন ও চাষাড়ার সলিমুল্লাহ রোডের মৃত অলিউল্লাহর ছেলে সাংবাদিক পরিচয়দাতা, চিহ্নিত মাদক সেবী ও যুবদল নেতা ফারুক হোসেন রিপন। এসময় তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। কিন্তু রহস্যজনক কারনে ওই কতিথ সাংবাদিক ও মাদকসেবী যুবদল নেতা ফারুক হোসেন রিপনকে রহস্যজনকভাবে ছেড়ে দিয়েছে পুলিশ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) শরফুদ্দীন জানান, মাদকের বিষয়ে পুলিশ অভিযান পরিচালনা করে ৬জনকে আটক করার পরে একজন ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল। তাকে নির্দোশ মনে করায় ছেড়ে দেয়া হয়। তারপরেও বিষয়টি ভালভাবে জেনে ব্যবস্থা নেব। আমরা মাদকের ব্যপারে জিরো টলারেন্সে আছি।