শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
মো. আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধি ॥
সংবাদ প্রকাশের জেরে যুগান্তর পত্রিকার প্রকাশক, সম্পাদক ও ফতুল্লা প্রতিনিধির বিরুদ্ধে ৫৭ ধারায় দুটি মামলা দায়ের কেরেছেন শ্রমীকলীগ নেতা কাউসার আহম্মেদ পলাশ। একই সাথে জেলার দুটি স্থানীয় পত্রিকার সম্পাদকের বিরুদ্ধেও আরো দুটি মামলা দায়ের করেন ওই শ্রমীক লীগ নেতা।
গত ৩ এপ্রিল ‘নারায়ণগঞ্জে আরেক নূর হোসেন ফতুল্লার গডফদার পলাশ ও চার খলিফা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় দৈনিক যুগান্তর পত্রিকায়। সংবাদে পলাশের চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ সকল অপকর্মের ইতিহাস তুলে ধরা হয়। ওই সংবাদে ক্ষিপ্ত হয়ে পলাশের সমর্থকরা মিছিলসহ সমাবেশ করেন। একারনে গত ৫ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ চীফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসীনের আদালতে পৃথক মামলাগুলো দায়ের করেন শ্রমীক নেতা কাউসার আহম্মেদ পলাশ। মামলায় আসামী করা হয়, যুগান্তর পত্রিকার প্রকাশ ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমা ইসলাম, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম ও ফতুল্লা প্রতিনিধি আলামীন প্রধানকে আসামী করা হয়। একই দিনে আরো দুটি মামলায় আসামী করা হয় ড্যান্ডি বর্তার সম্পাদক ও সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধেও।
জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দদের সাথে কথা বলে জানা গেছে, সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করা হচ্ছে। এ বিষয়টি খুবই দু:খ জনক। আর পলাশের বিষয়ে ওই সংবাদে যে সকল তথ্য তুলে ধরা হয়েছে তা অনেকটা সত্য। সেই সাথে তারা শ্রমীক নেতার করা সাংবাদিকদের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা ও ক্ষাভ প্রকাশ করে বলেছেন পলাশ তার ভুল বুঝতে পারবে এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে শুভ বুদ্ধির পরিচয় দিবেন।