শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শিক্ষিত ও মেধাবীরা রাষ্ট্রের মানব সম্পদ-খন্দকার আবু আশফাক এমপি

শিক্ষিত ও মেধাবীরা রাষ্ট্রের মানব সম্পদ-খন্দকার আবু আশফাক এমপি

নিজস্ব প্রতিবেদকঃ

শিক্ষিত ও মেধাবীরা রাষ্ট্রের সম্পদ। এ মানব সম্পদকে কাজে লাগাতে হবে। তাঁদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত ‘গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশ অব নবাবগঞ্জ’ -এর প্রথম বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এ কথা বলেন।

এমপি আশফাক বলেন, দেশের প্রতিটি গ্র্যাজুয়েট তাঁদের যোগ্যতায় বড় বড় পদে দায়িত্ব পালন করছেন। তাদের মেধার বিকাশে দেশ আলোকিত হচ্ছে। আগামীতে তারা দেশ ও মানুষের কল্যাণে আরো এগিয়ে আসবে এটাই প্রত্যাশা। তিনি নবাবগঞ্জ উপজেলা গ্র্যাজুয়েটস এসোসিয়েশনের পাশে থেকে সংগঠনকে এগিয়ে নেবেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকেদর তিনি বলেন, কোনো রাজনৈতিক বলয়ে না ঝুঁকে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে ভালো ফলাফলে ছাত্রদের মনোযোগী করে তুলতে হবে। একজন আদর্শ শিক্ষকই পারে একজন আদর্শ মানুষ গড়তে।

শিক্ষিত ও মেধাবীরা রাষ্ট্রের মানব সম্পদ-খন্দকার আবু আশফাক এমপি

সংগঠনের সভাপতি ড. আবুল হোসেন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আলী নূর, এফবিসিসিআই’র পরিচালক খন্দকার রুহুল আমিন, দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি মো. আমজাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ আলম, মো. মোয়াজ্জেম হোসেন, স্কুল শিক্ষক তাহের উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে সংগঠনের ৫৩ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করে গ্র্যাজুয়েটস এসোসিয়েশনের জেষ্ঠ্য সহ-সভাপতি মো. শাহআলম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com