শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

মেয়েদের উত্যক্ত করায় পাঁচ যুবক আটক

নওগাঁ প্রতিনিধি॥ নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা মেয়েদের শ্লীলতাহানী ও উত্যক্ত করায় পাঁচ যুবককে আটক করেছে ট্যুরিষ্ট পুলিশ।

বুধবার সন্ধ্যায় তাদের পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আটক করে বদলগাছী থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন, বদলগাছী থানার উত্তর রামপুর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র মনিরুল ইসলাম (১৬), দেবরাইল গ্রামের মামুনুর রশিদের পুত্র তারেক মনোয়ার (১৫), জয়পুরহাট জেলার পার্বতীপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র নয়ন হোসেন(১৭), নুরপুর গ্রামের বিদ্যুতের পুত্র আল এলাহী বারী(১৬) এবং ভগবানপুর গ্রামের জিয়াউল ইসলামের পুত্র জাকির হোসেন (১৫)।

পাহারপুর ট্যুরিষ্ট ইন্সপেক্টর গোলাম সারোয়ার হোসেন বলেন, বদলগাছী উপজেলার কোল ইউনিয়নের গয়রা-তেতুঁলিয়া গ্রামের ৬/৭জন মেয়ে পাহারপুর বৌদ্ধ বিহার দেখে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাড়ি ফিরছিল। এমন সময় বিহারের পাশে পাঁচ যুবক মেয়েদের পথরোধ করে জোরপূর্বক গায়ে হাত দেয়া সহ শ্লীলতাহানী করে। পরে মেয়েরা ট্যুরিষ্ট পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তাদের আটক করে। তিনি আরো বলেন, ওই যুবকরা প্রাচীর টপকে বিহারে প্রবেশ করে। তাদের কাজ মেয়েদের উত্যক্ত করা।আভিযোগের ভিত্তিতে তাদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য থানঅয় সোপর্দ করা হয়েছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com