বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

মেহের আফরোজ শাওনের মা মারা গেছেন

বেগম তাহুরা আলী ও মেহের আফরোজ শাওন  

বিনোদন প্রতিবেদক:: জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মা বেগম তহুরা আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তথ্যটি নিশ্চিত করেছেন শাওন নিজেই।

অভিনেত্রী এক ফেসবুক পোস্টে লিখেছেন, গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে আমার মা বেগম তাহুরা আলী মারা গেছেন। পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং আমাদের সবাইকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। এই দোয়া করি।

শাওন জানান, আজ বৃহস্পতিবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার মায়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে বাদ মাগরিব তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গনে।

মায়ের মৃত্যুতে সবার কাছে দোয়া প্রার্থনা করে শাওন লিখেছেন, দয়া করে আপনারা সকলে তাকে (বেগম তাহুরা আলী) আপনাদের প্রার্থনায় রাখবেন।

উল্লেখ্য, বেগম তহুরা আলীর জন্ম ফেনীতে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর করেন। হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতাও করেছেন তিনি। তহুরা আলী ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম দফায় সংসদ সদস্য (জামালপুর, শেরপুর) হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য (ফেনী) ছিলেন। সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com