বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

মুলাদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

ব‌রিশাল প্রতিনিধি:: বরিশালের মুলাদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন আরোহী নিহত হয়েছেন।

রোববার (২ জানুয়ারী) দুপুর ১২টার দিকে মুলাদী-মীরগঞ্জ সড়কের কাজিরহাট ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বড়ইয়া কাজিরচর এলাকার ইদ্রিস হাওলাদার (৬০), হারুন (৪৫) ও ওমান প্রবাসী রাজীব (২৩)।

মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, তিনজন মোটরসাইকেলে মুলাদী থেকে বড়ইয়া কাজিরচরে যাচ্ছিলেন। কাজিরহাট ঈদগাহ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com