রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

মাগুরায় মাঠ থেকে ২ ভাইয়ের গলা কাটা লাশ উদ্ধার

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা:: মাগুরার মহম্মদপুরে মাঠ থেকে আপন দুই ভাইয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের ঢোক চান্দের মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সবুজ মোল্যা (৩২) ও হৃদয় মোল্যা (১৭)। তারা ওই গ্রামের মঞ্জুর মোল্যার ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়রা ঢোক চান্দের মাঠে লাশ পড়ে থাকতে দেখে তাদের খবর জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের স্বজনদের দাবি, সবুজ ও হৃদয়কে পরিকল্পিতভাবে গলাকেটে হত্যা করা হয়েছে। তারা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি আরো বলেন, প্রতিবেশীদের সাথে তাদের বিরোধ ছিল বলে জানা গেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com